হৃৎপিণ্ড
শিরোনামের বিবরণ যোগ করুন
হৃৎপিণ্ড একটি পেশীবহুল অঙ্গ। এটি পৌনঃপুনিক ছান্দিক সংকোচনের মাধ্যমে রক্তনালীর ভেতর দিয়েরক্ত সারা দেহে প্রবাহিত করে। এনালাইড, মলাস্কা এবং আর্থোপোডাতেও অনুরূপ অঙ্গ বিদ্যমান।কার্ডিয়াক প্রতিশব্দটির (কার্ডিওলোজি পরিভাষায়) অর্থ “হৃৎপিন্ড সংক্রান্ত” যা গ্রীক (καρδία), কার্ডিয়াহতে এসেছে। হৃৎপিন্ড এক ধরনের মসৃণ পেশী -হৃৎপেশী দ্বারা গঠিত, যা কেবলমাত্র এই অঙ্গেই পাওয়া যায়। গড়পড়তায় একটি মানব হৃৎপিন্ড প্রতি মিনিটে ৭২ বার স্পন্দিত হয়, সে হিসাবে ৬৬ বছরের জীবনে এটি প্রায় ২.৫ বিলিয়ন বার স্পন্দিত হয়।দ্রুত তথ্য: তন্ত্র, ধমনী …
গর্ভস্থ বিকাশ

গর্ভধারণের ২১ দিন পরে, মানব হৃৎপিন্ড প্রতি মিনিটে ৭০ থেকে ৮০ বার স্পন্দিত হওয়া শুরু করে এবং প্রথম মাসে স্পন্ধন রৈখিকভাবে বৃদ্ধি পেতে থাকে।
ভ্রুণাবস্থার প্রথম ২১ দিন কার্যকর হৃৎপিন্ড না থাকলেও কিভাবে রক্ত পরিবাহিত হয় তা অজানা, যদিও কেউ কেউ প্রস্তাব করেন যে, হৃৎপিন্ড প্রকৃত পক্ষে হাইড্রলিক র্যামের মত কোন পাম্প নয়- বরং চারপাশের ক্রমবর্ধমান সক্রিয়তার ফলে সৃষ্ট একটি অঙ্গ।
মানব ভ্রুণীয় (embryonic) হৃৎপিন্ড স্পন্দন শুরু করে– গর্ভধারণের প্রায় ২১ দিন পরে, আথবা সর্বশেষ স্বাভাবিক ঋতুস্রাবের (menestrual period) পাঁচ সপ্তাহ পরে (LMP), যা সাধারণত গর্ভধারণের সময় কাল নির্ণয়ে ব্যবহৃত হয়। মানব হৃৎপিন্ড মায়ের হৃৎ-স্পন্দন হারের কাছাকাছি হারে প্রথমে স্পন্দিত হতে থাকে, যা প্রায় ৭৫-৮০ স্পন্দন/মিনিট (BPM)।
ভ্রুনীয় স্পন্দন হার (EHR) প্রথম মাসে রৈখিকভাবে বৃদ্ধি পেতে থাকে, যা ৭ম সপ্তাহের শুরুতে (অর্থাৎ LMP-র পরে ৯ম সপ্তাহের শুরুতে) ১৬৫-১৮৫ BMP-তে পৌছায়। এই বৃদ্ধির হার প্রতি দিন প্রায় ৩.৩ BMP বা প্রতি তিন দিনে ১০ BMP, যা প্রথম মাসে ১০০ BMP পর্যন্ত বাড়ে।
LMP-র পরে ৯.২ সপ্তাহ পর্যন্ত বৃদ্ধি পাবার পর, এই হার কমতে শুরু করে যা ১৫ সপ্তাহে প্রায় ১৫২ BMP (+/-২৫ BMP) -তে নেমে আসে। ১৫ সপ্তাহ পরে এই ক্রমহ্রাসের হর কমতে থাকে এবং গর্ভকাল শেষে গড়ে ১৪৫ BMP (+/-২৫BMP)-তে দাঁড়ায়। ভ্রুণ ২৫ মিমি দৈর্ঘ্যে পৌছানোর আগে বা ৯.২ LMP সপ্তাহে ক্রমহ্রাস সূত্রকে প্রকাশ করা হয় এভাবে- বয়স (দিন হিসেবে)= ভ্রুণীয় স্পন্দন হার(০.৩)+৬। (Age in days=HER(0.3)+6)
জন্মের আগে নারী ও গর্ভের সন্তানের হৃৎস্পন্দন হারে কোন পার্থক্য থাকে না।
গঠন
প্রাণিকূলের শাখা ভেদে হৃৎপিন্ডের গঠনপ্রণালিতে পার্থক্য দেখা যায় ।